Correct Answer: Option C
∎টাংস্টেন:
টাংস্টেন (Tungsten) একটি মৌলিক পদার্থ যার সংকেত W ও পারমাণবিক সংখ্যা ৭৬। টাংস্টেন একটি দৃঢ়, দুষ্প্রাপ্য ধাতু। প্রকৃতিতে একে বিশুদ্ধ মৌল রূপে পাওয়া যায় না, তবে আকরিক যৌগ হিসেবে পাওয়া যায়। এর প্রধাণ আকরিক দুইটি-- উলফ্রামাইট ও শিলাইট। টাংস্টেনকে মৌল হিসেবে চিহ্ণিত করা হয় ১৮৭১ সালে এবং প্রথম নিষ্কাশন করা হয় ১৮৭৩ সালে[৩][৪]। বিশুদ্ধ টাংস্টেন অত্যন্ত দৃঢ়, কিন্তু নমনীয়। এর গলনাংক ৩,৬৯৫ কেলভিন, যা মৌলসমূহের মধ্যে সর্বোচ্চ।
বিদ্যুত-বাতির ফিলামেন্ট, এক্স-রে টিউবের টার্গেট ও ফিলামেন্ট ও টিআইজি ওয়েল্ডিং-এর ইলেকট্রোড হিসেবে টাংস্টেন-জাত শংকরের বহুল প্রচলন রয়েছে। ক্ষেপণাস্ত্রের ছেদন-ক্ষমতা বৃদ্ধির জন্যও টাংস্টেন ব্যবহৃত হয়। বিভিন্ন টাংস্টেন যৌগ রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions